• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় নানা কর্মসূচিতে নববর্ষ উদ্যাপন

দিনকাল বিডি / ৭৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ দিবসটির সূচনা হয়। পরে ইউএনও মো. আরিফ আদনানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে মহিষের গাড়ি সহ একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে গিয়ে শেষ হয়।

এছাড়াও বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজেসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বস্থ্য কর্মকর্তা আল হামিম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম,

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বাংলা নববর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ অনুষ্ঠান করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category