• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় নিতপুর সীমান্তে বিএসএফ কতৃক দুই বাংলাদেশী আটক

দিনকাল বিডি / ৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

পোরশা(নওগা)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের শিতলীঘাট এলাকার ভড়কা দাঁড়া থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে। আটক সানাউর (৩৫) উপজেলার নিতপুর শিতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে এবং সম্ভু (২০) শিতলী গ্রামের সাইফুলের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, সানাউর ও সম্ভু সহ কয়েকজনের একটি দল ভারত থেকে গরু নিয়ে আসার জন্য মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভোরে গরু নিয়ে আশার সময় ভোর আনুমানিক ৪টার দিকে ২৩০ মেইন পিলারের শিতলীঘাট এলাকায় ৬০০গজ ভারতের অভ্যন্তরে ৮৮ হরিসচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ এর টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও তারা সানাউর ও সম্ভুকে আটক করে ধরে নিয়ে যায়। আটককৃতদের হরিসচন্দ্রপুর ক্যাম্পে রাখা হয়েছে বলে সূত্রটি জানায়। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী জানান, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ বা যোগাযোগ করেনি। তবে তারা সীমান্তে রয়েছেন। বিএসএফ কতৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। তাদের সাথে বসলে আসল ঘটনা জানা যাবে। # 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category