• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সরাইগাছি মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও আরিফ আদনান। অপরদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন।

পরে নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ও থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। এছাড়ও ইউএনও আরিফ আদনানের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গুলিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী ও তাইজুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে পবিত্র রমজান উপলক্ষে স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়। দিবসটিতে স্বাস্থ্য কমপ্লেক্্র সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category