• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

প্রতীক পেয়েই প্রচারে রাসিক নির্বাচনের প্রার্থীরা

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। প্রতীক পেয়েই শুরু করেছেন প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি।
শুক্রবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রথমে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর চারজন মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়।
চার মেয়র প্রার্থী সবাই পেয়েছেন দলীয় প্রতীক। আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুর্শিদ আলম হাতপাখা এবং জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন গোলাপ ফুল প্রতীক।
প্রতীক পেয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, ‘আজ থেকেই আমাদের প্রচারণা শুরু হচ্ছে। কাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।’
অন্য তিন প্রার্থী প্রতীক পেয়ে বলছেন, তারাও আজ থেকেই প্রচার শুরু করছেন। দিচ্ছেন বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি।
জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি করব।’ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুর্শিদ আলম বলেন, ‘দুর্নীতি বন্ধ করব। কর্মসংস্থান করা হবে।’
তৃতীয় লিঙ্গের (হিজড়া) সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সাগরিকা বলেন, ‘নির্বাচিত হলে ওয়ার্ডের সমস্যা দূর করব। হিজড়াদের জীবন মান উন্নয়নে কাজ করব।’
এবারের সিটি নির্বাচনে মেয়র পদে চারজন, মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং কাউন্সিলর পদে ৩০টি ওয়ার্ডে ১১২জন লড়ছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category