• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষিক্ষেত্রে প্রত্যেকটি খাতে সাফল্য অর্জন করেছে -এমপি হেলাল

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন, নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর)আসনের এমপি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন হাসিনা সরকারের কৃষিক্ষেত্রে গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আজ কৃষির প্রত্যেকটি খাতে ধনাত্মক পরিবর্তন হয়েছে। ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রত্যেকটি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হওয়ায় এখন এ দেশের কৃষক কেবল খাদ্য নিরাপত্তা নয় বরং পুষ্টি নিরাপত্তা বিধানের লক্ষ্যে দেশ ক্রমে এগোচ্ছে।

তিনি আরও বলেন,খাদ্যশস্য, গোল আলু, ভুট্টা এবং সবজি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনে দেশ আজ এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,

মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি তারেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোরাম মোস্তফা বাদল প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি/২০২২-২৩
মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮ ইউনিয়নের ৩ হাজার ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, ভুট্টা, সূর্যমূখি, চিনাবাদাম, শীতকালিন পিঁয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ এবং সার বিনা মূল্যে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category