• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে: .চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে। এখনও প্রশাসনের ভেতরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের এক সভা দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে সরাতে হবে। তা না হলে ছাত্র-জনতার গণবিপ্লবের সরকার ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকে যায়। কারণ তারা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বৈষম্যের শিকার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে পুনর্বাসন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মাওলানা মমতাজুর রহমান, আবু বকর সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ড. মাহবুবুল রহমান মাহমুদুল আলম, আমির হোসাইন, প্রফেসর সাইফুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category