• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে পূজা মন্ডপ পরিদর্শনে আইন শৃঙ্খলা বাহিনী

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
সারা বাংলাদেশে শারদীয় দুর্গা পূজা। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও আসন্ন শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসব শুরুর আগেই প্রতিটি মন্দির ও মন্ডপ পরিদর্শনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী ও মধ্যপাড়া সেনা ক্যাম্পের অধিনায়ক মো. আরমান এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল পৌর শহর ও উপজেলার বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন মাহিন, ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সচিব রতন চক্রবর্তী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ। এসময় পৌর এলাকার শিব মন্দির, কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির, ফ্রেন্ডস ক্লাব মন্ডপ সহ কয়েকটি মন্দির ও মন্ডপ পরিদর্শন করা হয়।
উল্লেখ্য, ফুলবাড়ীতে এবার ৬৩টি মন্দির ও মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা তাই বিগত দিনের মতই সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশা করছেন সমাজ সচেতন ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category