• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে মোবাইল ক্রেতাদের মাঝে লটারির পুরস্কার বিতরণ।

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইল ক্রেতাদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ
শুক্রবার রাত ৯ টায় ফুলবাড়ী উপজেলার নিমতলা মোরে অবস্থিত ইয়াসার টেলিকম মোবাইল ক্রেতাদের জন্য লটারির আয়োজন করেন। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। মোট ১০১২ জন ক্রেতাদের নিয়ে এই লটারি অনুষ্ঠিত হয়।
প্রথম পুরস্কার হিরো হোন্ডা মোটরসাইকেল পেয়েছেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রামভাদ্রপুর গ্রামের মোঃ তাসিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর নওশের ওয়ান,
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল, আল-আমিন বিন আমজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে ইয়াসার টেলিকম এর স্বত্বাধিকারী মোঃ রেজওয়ানুল হক রেজা জানান আমরা ক্রেতাদেরকে উৎসাহিত করার জন্য গত ছয় মাস আগে আমাদের শোরুম থেকে মোবাইল ক্রেতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেই।
আজ ১০১২ জন ক্রেতাকে নিয়ে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণের ব্যবস্থা করেছি।
আগামীতে ক্রেতাদের জন্য এই ধরনের পুরস্কারের ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করব।
এ বিষয়ে একাধিক ক্রেতা জানান এই ধরনের আয়োজন মানুষকে উৎসাহিত করে এবং আনন্দ দেয় মাঝে মাঝে এই ধরনের আয়োজন ক্রেতাদের জন্য করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category