এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম: থেকে ফিরে :: অতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আওয়ামী এমপি নাসিম এর পুরো দমের পৃষ্ঠপোষকতা ও সংশ্লিষ্টতায় সন্ত্রাসী জনপদ হিসেবে সর্বাধিক পরিচিতি অর্জন করা ফেনীতে উত্তেজিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতা তার সন্ত্রাসী আড্ডা খানার বাড়িটি ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়ে মনের স্বাদ মিঠায় বলে পাওয়া সংবাদে জানা গেছে।
পাওয়া সংবাদ সূত্রে জানা গেছে, ফেনী-১ আসনের আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে উত্তেজিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শতো শতো উত্তেজিত ছাত্র-জনতা একাত্ম হয়ে ফেনীর বিমানবন্দর সড়কে অবস্থিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িতে গিয়ে সেখানে বাড়ির সীমানা প্রাচীর ও দেয়াল ভাঙচুর করে। এবং এর পরে বাড়িতে অগ্নিসংযোগ ও করে দেয়।
ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনী শহরের নিজের বাড়ি এ’টি।
বিগত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালানোর পর পর-ই বাড়িটিতে উত্তেজিত ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলো।
ওই সময় বাড়ির সব আসবাবপত্র ও দরজা, জানালা সহ বিবিধ: জিনিস উত্তেজিত ছাত্র-জনতা ভাঙচুর করে। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার এক প্রতিনিধি বলেন, আলাউদ্দিন নাসিম ছিলো আওয়ামী সন্ত্রাসের হোতা। আওয়ামী লীগের লোকজন তাকে অভিভাবক মানতো। তা না মানলে নিজের দলের হলে ও কাউকে ছেড়ে দিতো না। আর সে কারণে ভিতরে ভিতরে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ও ছিলো তার ওপর রুষ্ট।
তবে, প্রকাশ্যে কেউ মুঠ খুলতে পারতো না।
খবরের আংশিক জানিয়েছেন ফেনীর ছাগলনাইয়া থেকে মোহাম্মদ আলী নামে একজন সাংবাদিক।