• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফেনীর ফাজিলপুর এলাকায় ‘তারেক রহমান’র নির্দেশানুসারে সাবেক ছাত্রদল নেতা মুরাদ সিদ্দিকী একটি অসহায় পরিবারের ঘরের জন্য টিন প্রদান করলেন

দিনকাল বিডি / ৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ফেনী সদর উপজেলার ১২ নং ফাজিল পুর ইউনিয়নে এক অসহায় পরিবারের ঘর তোলার জন্য বিএনপি’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে টিন প্রদান করা হয়েছে। তারেক রহমান এর পক্ষ থেকে উক্ত পরিবারের ঘর তোলার জন্য টিন প্রদানের অগ্রনী ভুমিকা পালন করেন ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ সিদ্দিকী।
সূত্র জানায়, ফাজিল পুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের সৈয়াল বাড়ির উক্ত দরিদ্র পরিবারটি দীর্ঘদিন যাবত থাকার ঘরের অভাবে পরিবারের অপরাপর সদস্যদের নিয়ে অত্যন্ত মানবেতর অবস্থায় দিন-রজনী পার করে আসছিলেন। এমন বিষয়টি জানতে পেরে এলাকার দরীদ্র- অসহায় পরিবারের প্রাণাধিক প্রিয় ব্যাক্তিত্ব সাবেক ছাত্রদল নেতা মুরাদ সিদ্দিকী দায়িত্ববান নের্তৃবৃন্দের মাধ্যমে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করাতে সক্ষম হন।
আরতার-ই অক্লান্ত প্রচেষ্টায় তারেক রহমান এর নির্দেশানুসারে
ওই পরিবারটির পাশে দাঁড়ান। এবং তারেক রহমান এর মানবিক কর্মের অংশে উক্ত দরিদ্র পরিবারের ঘর তোলার জন্য সম্ভব অনুয়ায়ী প্রয়োজন মোতাবেক
টিন প্রদানের ব্যবস্থা করেন।
প্রাসঙ্গিক বিষয়ে সাবেক ছাত্রদল নেতা মুরাদ সিদ্দিকী জানান, “আমাদের দল বিএনপি মানুষের কল্যাণে সব সময় নিবেদিত হয়ে কাজ করে আসছেন। এতে আমাদের দলের দায়িত্ববান নের্তৃবৃন্দের প্রচেষ্টা ও অব্যাহত রয়েছে। আর তার-ই ধারাবাহিকতায়
এলাকার গরিব-দুঃখী মানুষদের কার, কি অবস্থা সে খবরাখবর নিতে মানুষের দোরগোড়ায় যাচ্ছেন প্রতিনিয়ত:।
তিনি বলেন, দেশের অবহেলিত-বঞ্চিত, অভাবী-অসহায় দরিদ্র মানুষের প্রাণাধিক প্রিয় ব্যাক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সু’যোগ্য উত্তরসূরি আগামী বাংলাদেশের প্রাণ, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র সহানুভূতি ও ভালোবাসা আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
মুরাদ সিদ্দিকী বলেন, তারুণ্যের প্রতীক ‘তারেক রহমান’র সার্বিক দিক্ নির্দেশনা মোতাবেক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের ভাগ্যোন্নয়নে নিজেদের কে নিয়োজিত রাখতে। কিন্তু, অত্যন্ত দুঃখের বিষয়- বিগত সময়ে আমাদের দলের নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের এলাকা থেকে বিতাড়িত করে আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় এলাকায় একক রাম রাজত্ব কায়েম মানুষের ভাগ্যোন্নয়নের সকল পথ রুদ্ধ করে দিয়েছিলো। দীর্ঘ বছরের পর বছর আমরা এলাকায় থাকতে না পেরে মানুষের জন্য কাজ করে যেতে না পারায় নিজেদের কে অপরাধী মনে করছি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে থেকে আমরা এলাকায় ফিরে এসে মানুষের জন্য কাজ করে যাওয়ার ব্রতী নিয়ে আগুয়ান রয়েছি। ইনশাল্লাহ্ আগামী দিনে ও আমাদের প্রাণপ্রিয় নেতা ‘তারেক রহমান’ এর দিক নির্দেশনার মাধ্যমে এলাকার মানুষের জন্য কাজ করে যাবো।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ১২ নং ফাজিলপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ফরিদ পাটোয়ারী সহ অন্যান্য নেতা-কর্মীরা।
এ ছাড়া- স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ এর দিক্ নির্দেশনা পূর্ন এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন। এবং তারেক রহমান সাহেব সহ উদ্যোগী নের্তৃবৃন্দকে প্রাণান্তকর ধন্যবাদ জানান।
এলাকার অনেকেই বলেন, সাবেক ছাত্রদল নেতা মুরাদ সিদ্দিকীর এমন মানবিক কর্ম আগামী দিনের জন্য মাইল ফলক হয়ে থাকবে।
এলাকার মানুষের এমন ভালোবাসা পেয়ে নিজেকে গর্বিত অনুভব করে মুরাদ সিদ্দিকী বলেন, তারেক রহমান এর পক্ষ থেকে অনুদান পাওয়া উক্ত ঘরের মালিক হিংকুর পরিবারের জন্য আগামী দিনে ও আমাদের নজর থাকবে ইনশাল্লাহ।
তিনি বলেন, অতিতর “বর্ষার সময় ছেলে-মেয়েদের নিয়ে ঘরের মধ্যে কাঁদা পানিতে থাকতে হলে ও এখন আর হবে না ইনশাল্লাহ। নতুন টিনের ঘর পেয়ে এখন তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।
এলাকার লোকজন মুরাদ সিদ্দিকীর এমন মানবিক কর্মের ভূয়সী প্রশংসা করা সহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র প্রতি কৃতজ্ঞতা জানান।
সাবেক ছাত্রদল নেতা মুরাদ সিদ্দিকী বলেন, ওই রকম মানবিক কর্মের এখানে সমাপ্তি নয়, আগামী দিনে ও ওই রকম কর্ম পরিচালনা অব্যাহত থাকবে আমাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category