• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফ্যামেলি ও কৃষি কার্ড বিতরণে আমার দলের কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবেনা এমপি রেজাউল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ২৬৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেছেন, রাণীনগর-আত্রাই এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই থানায় সমান ভাবে উন্নয়নের কাজ করবো। সেই ক্ষেত্রে রাণীনগর উপজেলা থেকে এর যাত্রা শুরু হবে। এর জন্য আমার নেতা কর্মীদের ধর্যশীল হয়ে আমাকে সকল ক্ষেত্রে সহযোগীতা করতে হবে। নের্তৃত্বের অন্তরালে কোন অপকর্ম এবং বেপরোয়া আচরণে এই জনপদের মানুষ কোন ধরণের কষ্ট পাক সেটা বরদাস্ত করা হবে না। বর্তমান সরকারের ৩১ দফাকে সামনে রেখে আমার স্থানীয় নির্বাচনী ইসতেহারে প্রতিশ্রুতি মোতাবেক উন্নয়নের কাজ অব্যাহত রাখবো। এই আসনে জনগণ আমাকে তাদের আমানত ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন রাজনৈতিক বেপরোয়া আচারণ ও দূর্বৃত্তায়ন সহ্য করা হবে না। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো। তিনি শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মহিলা কলেজ মাঠে রাণীনগর সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা দোয় ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলার ১নং খট্রেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আইন-উল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন , সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি আল-ফারুক জেমস্, যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন, ¯স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, প্রমূখ। পরে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখোনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category