বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষে বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম।
র্যালি শেষে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক এম আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এবং বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ব্যবসায়ী হাবিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।