বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সংযোগ সড়ক না থাকায় ৮ বছর ধরে কাজে আসছে না একটি ব্রিজ বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই ব্রিজ টি পরিদর্শন করা হয়েছে। রোববার দুপুরে জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন সাধুরপাড়া ইউনিয়নের মসজিদ পাড়া এলাকায় অবস্থিত সংযোগ সড়ক বিহীন ওই ব্রিজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রæত ব্যবস্থার নেওয়ার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ইজিপিপি প্রকল্পের কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে স্থানীয় এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ কমাতে ব্রিজের পাশ দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করার জন্য ৪০ দিনের ইজিপিপি কর্মসূচির শ্রমিক দিয়ে মাটি ভরাট কাজ শুরু করা হয়েছে।