• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বকশীগঞ্জে ৪৫ তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি;
জামালপুরের বকশীগঞ্জে দুইদিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আব্দুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত (ইউএনও) ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম , উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে মেলায় স্থাপিত ১২ স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত কার্যক্রম গুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category