খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগের উদ্যোগে বগুড়া-৩ আসনে আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশি আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে দেশে অবরোধ ও নাশকতা বিরোধী মোটরসাইকেল ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের এক বিশাল শোডাউন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের নেতাকর্মিসহ বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহন করেন।
গত বুধবার ( ১৫ নভেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে আওয়ামীলীগ দলীয় (নৌকা মার্কার) মনোনয়ন প্রতাশি সিরাজুল ইসলাম খান রাজুর আয়োজন ও নেতৃত্বে দেশে অবরোধ ও নাশকতা বিরোধী এই শোডাউনটি আদমদীঘি সদর হাই স্কুল থেকে শুরু হয়। এরপর দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবর্গ একত্রিত হয়ে দুপচাঁচিয়া উপজেলা সদর, জিয়ানগর, গুনাহার, তালোড়া, চামরুলসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে আদমদীঘি উপজেলার নসরতপুর, চাঁপাপুর কুন্দগ্রামসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপুর্ন স্থান সমুহ প্রদর্ক্ষিন করে। এসময় বিভিন্ন স্থানে পথ সভায়
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশি আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি দেশ বিরোধী চক্রান্ত রুখে দিয়ে ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে’র স্বীকৃতিসহ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানান। এ সময় শতশত জনতা হাত নেড়ে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে স্বাগত জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের তাকে নৌকার মনোনয়ন দেয়ার দাবি জানান। শোডাউনটি বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলা সদরে এসে শেষ করা হয়।
এই বিশাল শোডাউনে অন্যান্নদের মধ্যে অংশ নেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সম্পাদক এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক ও আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড কুদরত-ই-এলাহি কাজল,সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক, এরশাদুল হক, জার্জিস আলম, সাজেদুর ইসলাম, নিসরুল হামিদ,শহিদুল ইসলাম,এ্যড, শাহিনসহ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মি। এই শোডাউনে অংশ গ্রহনকারি আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম জানান, বগুড়া-৩ আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ ১০ হাজারের অধিক মোটরসাইকেলের পাশাপাশি পিকআপ গাড়ীতে হাজার হাজার নেতৃকর্মিরা অংশ গ্রহন করেন।
এলাকার প্রবীন ব্যক্তি জমসেদ আলী, আব্দুল জোব্বার, মোকছেদ আলী জানান এত বড় শোডাউন স্বাধীনতার পর ৫২ বছরেও আমরা দেখিনি। আমরা রাজুর খানের শুভ কামনা করছি।