• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে আলুর ব্যাপক চাষ,দাম কম মাথায় হাত কৃষকের।

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতিনিধিঃ ফজলে মওলা বদলগাছী নওগাঁ। নওগাঁর বদলগাছীতে ব্যাপক আলুর চাষ হলেও দাম কম লোকশান গুনছেন কৃষকেরা।
৫ ফেব্রোয়ারী গোটা উপজেলা ঘুড়ে দেখা যায়, বেশ কিছু যায়গাতে আলু তোলা শুরু হয়েছে কিন্তৃ দাম এতই কম যা দিয়ে কৃষকের আলুর উৎপাদন খরচ পাওয়া বড় কঠিন। সারের দাম অপরিবর্তনীয় থাকলেও কীটনাশক, লেবার, পানি সেচের খরচ বেশি হওয়ায় লাভের সম্ভাবনা নেই বললেই চলে। এখন রমানা পাপরী প্রতিমন আলুর মূল্য ৩০০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি করছে কৃষক। দুই মাস পূর্বে যে কৃষক ক্রয় করেছে প্রতি কেজী ৮০ টাকায়, সেই কৃষক আলু উৎপাদনের পর বিক্রি করছে প্রতি কেজী ১০ টাকায়। বদলগাছী উপজেলায় মোট আবাদী জমির পরিমান ১২৫৪৫ হে: জমি। আলু উৎপাদনের লক্ষ মাত্রা ৩০৬০হেঃ জমি। আলু চাষ হয়েছে লক্ষ মাত্রার চেয়ে কম হলেও ফলন হয়েছে বেশি। আলুর দাম বেশি হলে সরকারের উপর যেমন চাপ আবার আলুর দাম কম থাকায় সরকারের উপর চাপ সাধারন মানুষের। এবিষয়ে লালুহার গ্রামের কৃষক দিলিপ,জব্বার, মোকছেদ আক্কেলপুর গ্রামের ইউনুস,বাবুল,আজাদ,আরো অনেকে বলেন ১০০০ টাকা প্রতিমন আলু বিক্রয় হলে কোন মতে উৎপাদন খরচ পাওয়া যেত। এবিষয়ে বদলগাছী কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন এ বৎসরে আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকায় ফলন হয়েছে ভাল। ইরি মৌসুমে চাষের খরচ মিটানোর জন্য এবং পূরা মারাই চলমান থাকায় বাজারে ব্যাপক সরবরাহের কারনে দাম কম। তাছাড়াও তিনি আরো বলেন আমার লোকজন কৃত্রিম উপায়ে আলু সংরক্ষণ করে আস্তে আস্তে আলু বিক্রয় করার পরামর্শ দিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category