• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বদলগাছীতে ইরি বোড়োর মৌসুমে কৃষকরা ব্যস্ত সময় পার করছে।

দিনকাল বিডি / ১৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে ইরি বোড়োর মৌসুমে শুরু থেকেই কৃষকরা ব্যস্ত সময় পার করছে। আবাহওয়ার অনুকূল ভালো থাকায় উপজেলায় বিভিন্ন মাঠে পুরো দমে মাঠে নেমেছেন চাষিরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে কৃষকদের পাশা পাশি মহিলা শ্রমীকেরা ও বীজতলা আহরণ করে রোপণ করছে। বর্তমান আবহাওয়ার মতো চাষের সময়েও আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলনের আশা করছে কৃষি কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার ৮ টি
ইউনিয়নে মোট ১১ হাজার ৭৪০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩শ হেক্টর জমি
চাষকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৬৯০ মেট্টিক টন চাল।
ইতোমধ্যেই ৮ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগাম চাষ শুরু করেছেন কৃষকরা। মথুরাপুর গ্রামের চকগোবিনাথ ইসলাম কৃষক গাজি সরদার বলেন, সরকারি প্রণোদনার অংশ হিসেবে হাইব্রিড ধানের বীজ পেয়ে আগাম চাষ শুরু করেছি। এ উপজেলায় বোরো ধানের বীজতলা ৭৭০ হেক্টর, উফশী ধানের বীজতলা ৬২০ হেক্টর ও হাইব্রিড বোরো ধানের বীজতলা ১৫০ হেক্টর। বোরো ও উফশী বোরো ধানের লক্ষমাত্রা ১১ হাজার ৪৫০ হেক্টর ও
হাইব্রিড বোরো ধানের লক্ষমাত্রা ২৯০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো ধান আবাদ করা হবে।
এর মধ্যে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বোরো মৌসুম শুরুর আগেই চলতি রবি মৌসুমে ১ হাজার ৬৫০ জন চাষিকে সরিষা, ভুট্টা, মুগ, মশুর, খেসারিসহ বিভিন্ন
শষ্যের বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়াও সরকারের পুনর্বাসন বীজ সহায়তা ও প্রণোদনার
আওতায় উপজেলার ৮ টি ইউনিয়নের ৫ হাজার ৩শ জন কৃষক পরিবারকে ২ কেজি করে
হাইব্রিড ধানের বীজ ও ৫শ জনকে উচ্চ ফলনশীল বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান সরকার কৃষকদের মাঝে যে প্রণোদনা দিয়ে সহযোগিতা করছে, আবহাওয়া বৈরী না হলে এবং কীটপতঙ্গের আক্রমণ কম হলে এ বছরও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category