ফজলে মওলা,বদলগাছী নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য শর্ত সাপেক্ষে আনছার ভিডি পি সদস্য বাছাই পর্ব অনুষ্টিত হয়েছে।
২৩ এপ্রিল সকাল ১০ টায় বদলগাছী কৃষি অধিদপ্তরের সামনে ১৩৮৬ জন সদস্য এর উপস্হিতিতে বাছাই পর্ব শুরু করা হয়। ১৩৮৬ জন সদস্য হইতে বাছাই করে শর্ত সাপেক্ষে ৭০৮ জনকে দায়িত্ব পালনে নিয়োগ দেওয়া হবে। বাছাই পর্বে উপস্হিত ছিলেন বাছাই কমিটির সভাপতি সার্কেল আরজুটেন্ট সামিমা নাসরিন,
বাছাই কমিটির সদস্য সচিব ও বদলগাছী আনছার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রশিক্ষক ফিরোজ হোসেন,ইসরাত জাহানও অন্নান্য সদস্যবৃন্দ। বদলগাছী উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন স্বচ্ছতার সাথে এই এই নিয়োগ দেওয়া হবে।