বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি বদলগাছীতে সুবিধা ভূগিকে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যয় উপজেলার বালুভরা ইউপির বালু ভরা গ্রামের আকবর আলীর ছেলে সাজ্জাদ হোসেন। গত ১৬/১০/২৪ ইং তারিখে উপজেলা খাদ্য বান্ধব কর্মকর্তা সাবরিন মোস্তরী কমিটির মাধ্যমে প্রজ্ঞাপন প্রকাশ করেন। উপজেলায় ৮টি ইউনিয়নে ১৬জন ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে ডিলার নিয়োগ পেতে হলে সচ্ছল ব্যক্তি হতে হবে। কিন্তু উপজেলার বালুভরা ইউপির সাজ্জাদ হোসেন বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে এক জন খাদ্য বান্ধব চালের সুবিধা ভূগি। খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধা ভূগির তালিকায় দেখা যায় সাজ্জাদ হোসেন নিয়মিত একজন সুবিধা ভূগি। তালিকায় তার ১২২নং সিরিয়াল ও কার্ড ১৫৫। নিয়ম নীতিকে উপেক্ষা করে সে কিভাবে ডিলার নিয়োগ পান এলাকাবাসীর অভিযোগ। এবিষয়ে সাজ্জাদ হোসেন বলেন আমি এক সময় অসচ্ছল ছিলাম খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধা নিয়েছি কিন্তু বতর্মান আমি সচ্ছল। তিনি আরো বলেন আমার বাড়ীতে ৬-৭জন লোক আপনারা আমাকে নিয়োগ টি নিয়ে দেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা সাবরিন মোস্তারী বলেন এ বিষয় টি এখন কিছু বলা যাবেনা বতর্মান নিয়োগ স্থগিত রয়েছে।