• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বদলগাছীতে গাছে গাছে দুল খাচ্ছে আমের গুটি।

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

হাফিজার রহমান,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে প্রতিটি গাছে গাছে দুলছে আমের মুকুল ও গুটি। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এই দৃশ্য। উপজেলার মথুরাপুর ইউপির গয়েসপুর গ্রামের আম চাষি আফাজ, মুঞ্জ চৌধুরী, গোলাপ বলেন আমরা আগে বুঝতে পারিনি যে আমের বাগান করে এত ল্যভবান হওয়া যায়।

গত ৪ বছর ধরে বাগান সহ বাড়ীর আশেপাশে প্রর্তি জায়গায় নাক ফজলী,আমরুপালী,হাড়ী, ভাঙ্গা চারা রোপণ করে ছিলাম গত বছর বেশ লাভ জনক টাকা পেয়েছি। এবার মুকুল ভালই আছে এবং গুটি দেখা দিয়েছে। উপজেলার সদর ইউপির কাদিবাড়ী গ্রামের আবুল হোসেন বাচ্চু,মনোয়ার হোসেন, এনামুল, জব্বার, আফতাব হোসেন বলেন আগে চাঁপাইনবাবগঞ্জ আমের বিক্ষাত জেলা ছিল বর্তমান নওগাঁ জেলায় আমের জগৎ তৈরি হয়েছে। তারা বলেন প্রতিটি গাছে আমের মুকুল ও গুটি দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন আমাদের জরিপ অনুযায়ী বদলগাছী উপজেলা ৫৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে এখন আমের মুকুল ঝরে গুটি দেখা দিয়েছে। আমরা আম চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছি এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category