বাদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার পথেই ৭জন ডাকাত সহ একটি মিনি ট্রাক আটক করেছে বদলগাছী থানা পুলিশ। জানা যায় গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টায় উপজেলা সদর হর্টিকালছার আফিসের গেট সংলগ্ন থেকে ১০-১২জনের একটি ছিনতাই কারী দল ২৫০বস্তা ধান সহ ট্রাকটি ছিনতাই করে। দুর্ঘটনা কবলিত ট্রাক ড্রাইভার আব্দুর রাজ্জাক বলেন জেলার মান্দা উপজেলার ধান আরোদার একরামুল এর ঘড় থেকে ২৫০বস্তা ধান নিয়ে নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। সে বলেন নওগাঁ-বদলগাছী সড়কে হর্টিকালচার গেটের সামনে পৌছলেই পিছন থেকে একটি মিনি ট্রাক যার নং যশোহর-ড ১১-৯৯৬ ওভার ঠিক করে সামনে বেরিগেট সৃষ্টি করে। এসময় ট্রাক ড্রাইভার আব্দুর রাজ্জাক ও হেলপার মাসুদকে মারপিট শুরু করে গাড়ী থেকে নেমে দেয়। এসময় আব্দুর রাজ্জাক পুলিশকে অবহিত করে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সহ পুলিশের একটি দল ঐরাতে ধান বোঝায় ট্রাকটি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সার পুকুর এলাকা থেকে ট্রাক টি উদ্ধার করে। যার নং ঢাকা মেট্রো-ট ১৮-৩৬৭৫ উদ্ধার করে। ৭জন ছিনতাই কারীকে আটক করে। এ বিষয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওসি আতিয়ার রহমান বলেন মামলা অভিযান চলমান রয়েছে।