হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো নিজ উদ্যোগে ২৪ঘন্টায় জরুরী সেবা চালু করেছে ডাঃ নাজমুল হক। প্রাণিসম্পদ দপ্তরের উপজেলা এই কর্মকর্তা বলেন বাংলাদেশের প্রাণিসম্পদ একটি বড় ধরনের আর্থিক অংশ। কিন্ত এ সম্পদ জরুরী ভাবে রক্ষার জন্য নেই কোন সু ব্যাবস্থা। বদলগাছী উপজেলা অফিসে জরুরী সেবা সহজী করণে ভেটেরিনারি মেডিকেল বিভাগ সর্বক্ষনিক চালু রয়েছে। উপজেল প্রাণিস্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক এর নবউদ্যোগে একটি টিম ওর্য়াকের মাধ্যমে জনসাধারনের সম্পদ রক্ষায় ২৪ঘন্টা চিকিৎসা সেবা প্রদান করছে। ছুটির দিনে ও জরুরী ভাবে সেবা পাওয়ায় উপজেলার গৃহপালিত প্রাণির চিকিৎসা বিনামূল্যে পাওয়ায় কৃষক ও খামারীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। গত শুত্রæবার অফিসে সরেজমিনে দেখা যায় ডাঃ নাজমুল হক নিজে উপস্থিত জনসাধারনদের আনা গরু,ছাগল,ভেড়া চিকিৎসা প্রদান করছেন। তাছাড়া যে কোন সময় উপকারভোগী ছুটির দিনে অফিসের সামনে ঝুলানো মোবাইল নম্বরে ফোন দিলেই সেবাদানকারী উপস্থিত হয়ে যাবে। বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর প্রচেষ্টায় এই দপ্তরে প্রাণিসম্পদের আলট্রাসনোগ্রাম,অপারেশন থিয়েটার ও সেড বিভিন্ন সহজ উপায়ে সুন্দর পরিবেশে তাদের প্রাণির চিকিৎসা সেবা নিতে পারছেন। উপজেলা এই প্রাণিসম্পদ অফিসে গেলেই অতি স¤œানের সাথেই মিলছে সেবা। এছাড়া তিনি আরো বিভিন্ন সহজে যেন সেবা পান সে জন্য উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রয়েছে। ছুটির দিনে সেবা নিতে আসা কদমগাছী গ্রামের আলেফ,সেরপুর গ্রামের মজিদ,কাদিবাড়ী গ্রামের মিনি আরা বলেন আমরা আগে কখনো ছুটির দিনে এই রকম সেবা পাইনি।আজ আমাদের গরু,ছাগল অসুস্থ ভেবেছিলাম ডাক্তার পাওয়া যাবে কিনা এসে দেখছি জরুরী সেবা দেওয়ার জন্য বসে রয়েছে। এই সুব্যবস্থা বাংলাদেশের সবখানে এই সেবা দিলে গৃহপালিত কৃষকদের সুবিধা হবে। এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বলেন বাংলাদেশের কোথাও এই ব্যবস্থা নেই আমি নিজ উদ্যোগে চালু করেছি জনসাধারণের প্রাণিসম্পদ রক্ষার জন্য। এছাড়া আমরা প্রজাতন্ত্রের কর্মচারী জনগনের সেবা সহজ ও সম্পদ রক্ষাই আমাদের দায়িত্ব। জন্যই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।