• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বদলগাছীতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছেয়ে গেছে হলুদ বর্ণে।

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

ফজলে মওলা,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছেয়ে গেছে হলুদ বর্ণে।

বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে লক্ষ মাত্রা ছাড়িয়ে সরিষা চাষ হয়েছে। মাঠে পর মাঠ যতদুর চক্ষযায় ততদুর দেখা যায় হলুদ।

সরিষার ফুলের সৌন্দর্য উপভোগ করতে মাঠ জুড়ে দেখা যায় ছবি তোলার ভিড়। বিভিন্ন স্থান থেকে আসা নানান বয়সের নারী-পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ব্যাপক পরিমাণে সরিষার আবাদ হয়েছে। ধান চাষের পাশাপাশি এই এলাকায় ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সরিষার চাষ হয়ে থাকে।

চলতি মৌসুমে এই উপজেলায় ৩ হাজার ৩শ হেক্টর জমিতে সরিষার চাষ আবাদ লক্ষমাত্রা ধরা হয়েছে। কিন্তু বেড়িয়ে ৩ হাজার ৩১০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে ।

ভাতশাইল গ্রামের কৃষক স্বপন, জাহেরুল,চাঁন মিয়া,সালাম সহ অনেকে বলেন, সরিষা চাষ করতে অল্প খরচে বেশি লাভ হয়। সরিষা চাষে যে সার আমরা ব্যবহার করি, পরবর্তীকালে ইরি ধান রোপনের সময় তেমন বেশি খরচ লাগেনা।

অপর কৃষক কালাম মিয়া বলেন, ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি রোগ বালাই না হলে আশা করছি সরিষার খুব ভাল ফলন হবে।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষকদের মধ্য সরিষা চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

আমরা তেল জাতীয় ফসল আমদানি করার জন্য সরিষা চাষকে গুরুত্ব দিচ্ছি। দুই ফসলি জমিকে তিন ফসলি করারও চেষ্টা করছি। ইতিমধ্যেই দিন দিন সরিষা চাষ আগের চেষে অনেক বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category