ফজলে মওলা , বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি,নওগাঁর বদলগাছীতে লোড আনলোড শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যর কমিটি গঠন করা হয়েছে।
গত ৯ নভেম্বর বেলা ১১টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সবার সম্মতিক্রমে হাবিল উদ্দীন সভাপতি, জাইদুল ইসলাম সম্পাদক ও আল আমিন হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্যর কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির সভাপতি হাবিল উদ্দীন বলেন আমরা সঠিক ভাবে কাজ করি।
কাজ করার পর শ্রমের ন্যায মূল্য না পেয়ে অনেকের সাথে বিবাদের সৃষ্টি হয় জন্যই কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্তক্রমে আমরা ন্যায মূল্য যেন পাই ও কারো সংঙ্গে বিবাদ সৃষ্টি যেন না হয় জন্যই কমিটি গঠন করা হয়।