বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে হাই কোর্টের রায় অমান্য করে পুরো দমে চলছে ইট পোড়ানোর কাজ। উপজেলা নিবার্হী অফিস সুত্রে জানা যায় গত ২৪ ফ্রেরুয়ারী ২০২৪সালে হাই কোর্টের দৈত্ব বেঞ্চের রায়ে ইট ভাটা বন্ধের নির্দেশ প্রদান করেন।
হাই কোর্টের নির্দেশনার আলোকে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি সকল ইটভাটার মালিক গনকে ডেকে ভাটায় আগুন না দেওয়ার নিদেশ প্রদান করেন।
এর পর গত ১২ নভেম্বর সকাল ১১ ঘটিকায় বদলগাছী উপজেলা প্রসাশানের সামনে শত শত শ্রমিক সহ ভাটা মালিক গন প্রতিবান ও মানব বন্ধন করেন।মানব বন্ধন শেষ করে নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
এর পর থেকে বদলগাছী উপজেলার সব
ইট ভাটায় ইট পোড়ানো শুরু করছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভে: উপজেলার বিভিন্ন ভাটায় দেখা যায় আগুন দেওয়ার দৃশ্য।
এনামুল হকের ভাটা এমবি এফ ব্রিস্ক্র ভাটায় আগুন জলছ। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহাস ছনি বলেন তাদের কে নিশেদ করা হয়েছে আগুন দিয়েছে কিনা আমার জানা নেই। এবিষয়ে মালিক সমিতির সভাপতি এনামূল হক
বলেন আমরা সকল প্রস্ততি নিয়েছি হাজার হাজার শ্রমিক কোথায় যাবে। তাছাড়া বিভিন্ন জেলায় প্রতিটি ভাটায় আগুন দিয়েছে আমরাও প্রস্ততি নিয়েছি