বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ২লাখ টাকা জরিমানা দিতে না পাড়ায় ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্র্যামম্যান আদালত। উপজেলা কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামের মোঃসাইদুল ইসলামের ছেলে মোঃ আবুল কালাম আজাদ সাজুকে ভ্রাম্যমান আদালতে ভিকু মেশিন দিয়ে অবৈধ্যভাবে পুকুরের জমিতে মাটি কাটার অপরাধে ২ লাখ জরিমানা করে করা হয়।
টাকা দিতে না পারলে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন ৫ মার্চ দুপুর সারে ১২টায় বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডলের কাছে জানা গেছে।
কোলা ইউপির ৩ নং ওয়ার্ডের চকতাহের- ঝাড়ঘরিয়া গ্রাম পুলিশ মোঃ শহিদুল ইসলাম বলেন ঝাড়ঘরিয়া মৌজার ১৫৩ নং খতিয়ান ভুক্ত ৪২০ নং দাগে ১৭ শতক পুকুরের জমি এবং ৪১৯ নং দাগে ৮০ শতক পুকুর পাড় মোট ৯৭ শতক জমি নিয়ে সে বাদী হয়ে মোঃ আবুল কালাম আজাদ সাজু গংদের বিরুদ্ধে নওগাঁ বিজ্ঞ আদালতে মামলা করেন।
মামলাটি রায়ের অপেক্ষমান।এমতাবস্থায় গত ১২/০২/২০২৪ ইং তারিখে সকাল আনুমানিক ১১টায় বিবাদী মোঃ আবুল কালাম আযাদ সাজুসহ ১০/১২ জন অজ্ঞাত লোকজন নিয়ে ভিকু মেশিন দিয়ে তার পুকুরের জমিতে মাটি কেটে বিক্রি করছে।এসময় বাদী গ্রাম পুলিশ শহিদুল ইসলাম বিবাদী আবুল কালাম আযাদসহ অজ্ঞাতদের মাটি কাটাতে বাধা দিলে তাকে তারা প্রাণ নাশের হুমর্কি দেয় বলে তিনি বলেন।
এছাড়াও তিনি বলেন এবিষয়ে অফিসার ইনচার্জ, বদলগাছী থানা বরাবর এবং ১৮/০২/২০২৪ ইং তারিখে সহকারী কমিশনার (ভুমি) বদলগাছী ও ১৯/০২/২০২৪ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।
উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল জানান ঘটনাস্থলে গিয়ে বিনা অনুমতিতে অবৈধ্যভাবে পুকুরের জমি থেকে মাটি কাটতে কাটতে ফসলী জমিতে মাটি কেটে বিক্রি করার সত্যতা পাওয়ায় আবুল কালাম আযাদ সাজুকে ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা করলে সে টাকা না দিতে পারলে এবং ছোট ছোট সন্তান দেখে দয়াপরষহয়ে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।