• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বর্তমান সরকারের সময়ে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন,বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন,তা বাস্তবায়নের যাত্রাপথে অনেক বড় বাঁধা অতিক্রম করতে হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে দক্ষিন এশিয়ার অন্যান্য দেশকে পেছনে ফেলে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বর্তমান সরকারের সময়ে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করা হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ চলছে। কয়েক বছরের ব্যবধানে ফ্রিল্যান্সিং এর জগতে আসাটা অনেক সহজ হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক এবং যুব মহিলাদের কর্মস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত জীবনে যার যত সমস্যাই থাকুন না কেন, জীবনে সাইন করতে হলে নিজের ভবিষৎ নিজেকেই গঠন করতে হবে। নুন্যতম শিক্ষাগত যোগ্যতায়, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিযে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছে। তাই চাকরির পেছনে না ছুটে নিজের যোগ্যতা দিয়ে ক্যারিয়ার গঠন করতে হবে।
সোমবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের হলরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা,প্রশিক্ষনার্থী জেরিন আখতার প্রমুখ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পদান করেন মৌমিতা ঘোষ ও বিক্রম কুমার( সিইও,জেবিডি আইটি) ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার এস.এম.জি আজম। সুত্রে জানা যায়,১৫ দিনের এই প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সের ২৫ জন অংশ গ্রহণ করেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category