• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে, – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনকাল বিডি / ৫০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের উন্নয়ন ধরে রাখতে এক ইঞ্চিও জমি পতিত না রাখার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, বহির্বিশ্বেও দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন,যদিও দাম বাড়ে তাহলে ধৈর্য্যর সাথে মোকাবেলা করতে হবে। কারণ কুচক্রী একটি মহল এসব নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা দূর্নীতি করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হরিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আতাহার আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহাবুবুর রহমানের পরিচালনায় নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকাররি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল ফর রহমান, আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি। উপস্থিত ছিলেন,দলীয় নের্তৃবৃন্দ।
এইদিন জুম্মার নামাজ পরে বাঘা শাহী মসজিদের ওজু খানা উদ্বোধন এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মরহুম আবদুল খালেকের দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী । ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category