জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুর সদর উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক শরিফপুর বাজার শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে স্থান পরিবর্তন জনিত কারনে নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) উপজেলার শরিফপুর বাজারস্থ নতুন ভবনে ওই শাখার ব্যবস্থাপক হাসান মুহাম্মদ আল জুহান এর আয়োজন করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক শরিফপুর বাজার শাখার ব্যবস্থাপক হাসান মুহাম্মদ আল জুহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।
জামালপুর শহর শাখার কর্মকর্তা আতিয়া নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং নতুন ভবনের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক মোঃ ফাতেহ্ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগের উপ মহা ব্যবস্থাপক মাহমুদুল আলম চৌধুরী, আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা মো: খোরশেদ আলম, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো: জামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এম এ জলিল আকন্দ শশী, ঋণ গ্রহিতা ও নারী উদ্যোক্তা শাহিনা মল্লিকা, শরিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, ঋণ গ্রাহক জহুরুল ইসলাম দুলাল, গ্রাহক ও সাবেক ইউ পি চেয়ারম্যান জহুরুল হক আকন্দ বেলাল, ঋণ গ্রহিতা আব্দুর রফিক, আজাদ রহমান প্রমুখ।#