• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাংলাদেশ ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু…… চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : ভারতের ৭৫তম: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশন (এএইচসিআই) প্রাঙ্গণে জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) এ অনুষ্ঠানে বাংলাদেশের সংসদ সদস্য, স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ব্যবসায়িক, মিডিয়া, একাডেমিয়া, বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শহরের শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্যক্তি সহ প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।

অতিথিরা প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন স্বাগত বক্তব্য দেন।এসময় ডা. রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশ ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, ভারত ও বাংলাদেশের জনগণ এবং সরকারের মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

লোকজ ও বলিউড নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল, এস এম আল মামুন, মহিউদ্দিন বাচ্চু, এম এ মোতালেব, নজরুল ইসলাম, দীপঙ্কর তালুকদার, ওয়াসিকা আয়েশা খান, কানিজ ফাতেমা, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, মেজর জেনারেল মো. মাইনুর রহমান (জিওসি- ২৪ ইনফিনিটি ডিভিশন), চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিডিএ চেয়ারম্যান জহুরুল আলম দোভাষ, ডিআইজি নুরে আলম মিনা, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category