• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বাউফলে ছুড়িকাঘাতে গুরতর আহত ১

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে বাস কাউন্টার দখল নিয়ে ছুড়িকাঘাতে ফিরোজ খান (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার বেলা এগারোটার দিকে উপজলার নওমালা ইউনিয়নের বাবুরহাট বাজার এ ঘটনা ঘটেছে।আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট বাজার বাসষ্ট্যান্ড ঢাকা-দশমিনা রুটের তেতুলিয়া ও মুন পরিবহনের কাউন্টার পরিচালনার দায়িত্বে ছিলেন ফিরোজ খান। আজ বুধবার ওই কাউন্টার দখল করতে যান স্থানীয় আবুবক্করের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল। বাস কাউন্টার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় আবুবক্কর ছুড়ি দিয়ে ফিরোজ খানের পেটে আঘাত করে পালিয় যায়। পরে স্থানীয়রা দ্রুত ফিরোজকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাউফল হাসপাতালর জরুরী বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category