মোঃ.ফোরকান, বাউফল, পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব ও দুঃস্থ মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কালিশুরী আশ্রয়ন প্রকল্পে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার জামাল।