মো.ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে উপজেলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ২ সহস্রাধিক কম্বল কিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল দশটার দিকে দিকে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন
এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল দানশীল প্রতিষ্ঠান, ব্যাক্তি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এমপি আ.স.ম ফিরোজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোঃ বশির গাজী, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান, সহ:সভাপতি সামসুল আলম মিয়া, যুগ্ম সম্পাদক ইব্রাহিম ফারুক, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ প্রমুখ।