• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার !

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:  রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় বাগমারা থানাধীন সুলতানপুর এলাকা থেকে এসকল অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অসএস্ত্রর মধ্যে রয়েছে: চাইনিজ কুড়াল -১৯ টি, ধারালো হাসুয়া -১৮ টি, ধারালো কুড়াল-৫টি, ধারালো বড় ছুরি- ৮টি, আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান- ৪টি, চাইনিজ রাইফেলের গুলি- ২ রাউন্ড, শর্টগানের রাবার বুলেট -১ রাউন্ড এবং হাত বোমা ও ককটেল তৈরীর কাজে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য গান পাউডার -৪ কেজি ১৫০ গ্রাম। 

শুক্রবার র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারেন, রাজশাহীর বাগমারা থানাধীন সুলতানপুর গ্রামে কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়ীতে ফেলে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় , উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বি-শৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র‍্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category