• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন।

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মোঃ আতাউর রহমান
নাটোর প্রতিনিধি

“দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়। অনুষ্ঠান আয়োজন করেন দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ । ফায়ার স্টেশনের সদস্য মোঃ কেএম খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম গকুল। তিনি বলেন ফায়ার সার্ভিসের সেবা এখন হাতের নাগালে চলে এসেছে। কোথায় আগুন ধরলে, পানিতে ডুবে গেলে ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে সঙ্গে সঙ্গে তারা ছুটে যায়। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন যে ফায়ার সার্ভিস ষ্টেশনের জরুরি বিভাগের নম্বর যেন জনগণ সহজে পাই সে বিষয়ে সচেতনতা করতে হবে মানুষকে। এছাড়াও বক্তব্য করেন দয়ারামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ মন্জুরুল আলম।
সভাপতি তার বক্তব্যে বলেন, দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস কর্মীদের এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণি মহড়া প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category