• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

দিনকাল বিডি / ৭১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয়। সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

এছাড়াও বাউয়েটের আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান। উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন। বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে বিহারকোল বাজারে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি মাহাবুব রহমান ও উপজেলা আদবাসী সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সংগঠনের সভাপতি ইমানুয়েল সরেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৫টি সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category