• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার:

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার হাটদৌল গ্রামের একটি ভূট্টা ক্ষেত থেকে বিরল প্রজাতির দুটি বিড়াল ছানা উদ্ধার করেন স্থানীরা। পরে তা বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) মাধ্যমে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, উদ্ধারকৃত বিরল প্রজাতির বিড়াল দুটিকে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বলা হয়ে থাকে। এরা লোকালয়ের কাছাকাছি থাকে। কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে ছানাগুলোর মা লোকালয়ে আসে এবং তখন তাদের জন্ম হয়।

উপজেলা হাটদৌল গ্রামের আশুরা জান্নাত নামের এক নারী জানান, ঐ গ্রামের একটি ভূট্টা ক্ষেতে চারটি বিড়াল ছানাকে কুকুররা তাড়া করছে দেখে তিনি সহ এলাকার অনেকে কাছে গিয়ে দুটি বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার করেছেন। আর বাকি দুটি বিড়াল ছানা কুকুরে খেয়ে ফেলেছে।

বিড়াল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা ও এশিয়ান টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category