• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারী র‌্যাবের হাতে আটক

দিনকাল বিডি / ১৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বসতঘরে প্রবেশ করে জোর পূর্বক ৯ম শ্রেনীতে পড়া একজন মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে হাবিল শেখ(৩৫) নামের এক লম্পট কে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের আদম শেখের ছেলে হাবিল শেখ সোমবার রাতে ফরিদপুর আলম ডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার সকালে মেইল বার্তায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার ফকিরহাট উপজেলার ওই মাদ্রাসা ছাত্রীকে লম্পট হাবিল শেখ প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর গভীর রাতে ভিকটিমের ঘরের বেড়া কেটে প্রবেশ করে ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষন করে। এ সময় মেয়েটির পিতা-মাতা জেগে যায় এবং লম্পট কে ধরার চেষ্টা করলে লম্পট হাবিল শেখ লোহার রড দিয়ে মেয়েটির মাকে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন মেয়েটির মাতা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। এ ঘটনা জানতে পেরে খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত করে আসামীর অবস্থান নিশ্চিত করে সোমবার রাতে ফরিদপুর আলমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আসামী হাবিল শেখ কে গ্রেফতার করে নিয়ে আসে। আসামীকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে। #

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও চুরি, তামার তারসহ এক চোর আটক
বাগেরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের রামপালে ভারতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও চুরি হয়েছে। পুলিশ বা র‌্যাব নয় আনসার সদস্যরাই চুরি হওয়া তামার তারসহ মোঃ মাহাবুর শেখ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে। খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ১ নং গেইট থেকে মাহাবুকে আটক করে। এ সময় মাহবুরের কাছ থেকে চুরি হওয়া ২৫ কেজি তামার তার উদ্ধার করা হয়। আটক মাহাবুব শেখ রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার মোঃ শুকুর আলী শেখের ছেলে। তিনি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এদিন ভোরে কেন্দ্রে প্রবেশ করেছিল বলে জানিয়েছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ সোমবার বিকেলে বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই নিয়ে গেল ৮ মাসে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ২৯ জন চোরকে আটক করেছে এবং প্রায় ৫০ লক্ষ টাকার চোরাই মালামার উদ্ধার করেছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category