বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে মোঃ আশরাফুল শেখ (১২) নামের এক ছাত্রকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। সোমবার (১৯ মে) উপজেলার বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই মাদ্রাসার দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন (১৪) এবং সপ্তম শ্রেণির ছাত্র মোঃ তানভীর বিশ্বাস (১৪)। ইয়াসমিন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমান খানের ছেলে এবং তানভীর খুলনার বটিয়াঘাটার গাউঘরা গ্রামের রুস্তুম বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যাকারী দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ##