• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বেইলী ব্রীজ ভেঙ্গে বালিবাহী ট্রাক খালে

দিনকাল বিডি / ২২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে বালিবাহী একটি ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে খালে পড়েছে। শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলার গাওলা পাগলা বাজার নামক স্থানে খুলনা মাওয়া পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রুপসা থেকে বালিবাহী একটি ট্রাক নাশুখালীর দিকে যাচ্ছিল। এসময় পাগলা বাজারের বেইলী ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে ট্রাকসহ খালের মধ্যে পড়ে যায়। এঘটনায় এ সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

ব্রিজটি দ্রুত সংস্কার বা পূণনির্মানের দাবি জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনসহ অনেকে।

ট্রাকের মালিক কওসার ফকির ০১৭১২-৯৯৫০০৪ নং মোবাইলে জানান, তার ট্রাকে মাত্র ৭’শ ফুট বালি ছিলো। ওই ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে তার ১০চাকার ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এঘটনায় তার ট্রাকের চালক আহত হয়েছে বলেও জানান তিনি।

মোল্লাহাট উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলাম জানান, তিনি ওই স্থানে দ্রুত প্রকৌশলী পাঠাচ্ছেন।

থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ইমারজেন্সি টিম পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category