• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের শরনখোলায় ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাট

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা বাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চারটি দোকানঘর ও একটি গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ফরিদ উদ্দিন মানিক নামে এক ব্যবসায়ী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে স্থানীয় মোঃ জামাল নূর ও আঃ ছালাম হাওলাদারের নেতৃত্বে প্রায়৫০/ ৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকযোগে এসে দোকানগুলোতে হামলা চালায়। এসময় তালা ভেঙে দোকান ও গুদামে প্রবেশ করে প্রায় ১৩ লাখ টাকার আসবাবপত্র, পণ্যসামগ্রী ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা ভাঙচুর চলাকালে স্থানীয় বাসিন্দা ও ভাড়াটিয়াদের আটকিয়ে রাখে এবং বাধা দিলে মারধর ও গালিগালাজ করে।

ভুক্তভোগী ফরিদ উদ্দিন মানিক বলেন, “ঘটনার সময় আমি খুলনায় ছিলাম। রাত দুইটার দিকে আমার ভাইকে তালাবদ্ধ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আমি থানায় অভিযোগ করেছি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার চাই।”

অন্যদিকে আবু হানিফ হাওলাদার নামে অপরপক্ষের এক ব্যবসায়ী অভিযোগ করেন, “আমাকে ঘরে তালাবদ্ধ করে রেখে সালাম, জালাম ও ইমনসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। বৈধভাবে ক্রয়কৃত জমির উপর গড়ে তোলা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপর বিভিন্ন মালামাল লুট করে নেয়। প্রতিপক্ষ দাবি করছে জমিটি তাদের, অথচ এটি আমাদের বৈধ সম্পত্তি।”

একজন ভাড়াটিয়া (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “রাত দুইটার দিকে ভবনের সামনে অনেক লোক জড়ো হয়। কিছুক্ষণ পর তারা হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। আমরা প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং হুমকি দেয়। আতঙ্কে আমরা ঘরে দরজা আটকে রাখি।”

অন্যদিকে অভিযুক্ত জামাল চৌকিদার বলেন, “সেদিন আমি খুলনায় ছিলাম। আমাদের জমির উপর ফরিদ উদ্দিন মানিক অবৈধভাবে দোকান তৈরি করেছে। ওই রাতে আমাদের পক্ষের কোনো লোকজন ভাঙচুর করেনি। বরং ঘটনাস্থলে গেলে আমাদের পক্ষের দু’জন মারাত্মকভাবে আহত হয়, তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”

এ বিষয়ে শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে জানা গেছে, উভয় পক্ষই একই রাজনৈতিক দলের সাথে জড়িত এবং তাদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছে। হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category