• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগেরহাটে অস্ত্র ও গুলিসহ ০২ জলদস্যু গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরনের সাথে জড়িত ০২ জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে এই দুই জলদস্যুকে আটক করে। এ সময় আসামীদের স্বীকারোক্তিমতে ০৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ ,০২টি গাছি দা, ০১টি হাতুড়ি ,বাজি ফুটানোর যন্ত্র ও ০১টি খাতা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ জুন) বিকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
আটককৃত ০২ জলদস্যু হলেন , বাগেরহাট শরনখোলা উপজেলার আশরাফ আলী মুন্সির ছেলে রেজাউল মুন্সি (৩২) ও একই উপজেলার জয়নাল সরদারের ছেলে এসমাইল হোসেন(৩৫)।
এ বিষয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম বলেন, ২০২২ সালের ২১ ডিসেম্বর জলদস্যু কর্তৃক জেলে অপহরনের ঘটনায় মোংলা থানায় একটি মামলা হয়। ২৬ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে ০৩ আসামীসহ বন্দুক ও গুলিসহ ১১ জন অপহৃত জেলেকে উদ্ধার করা হয়। অত্র মামলার অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে এই দুই জলদস্যুকে আটক করে। এ সময় আসামীদের স্বীকারোক্তিমতে শরনখোলা রেঞ্জের সুন্দরবনের পাথুরিয়া নদীর পূর্বপাড়ের গভীর নলবনের ভিতর থেকে ০৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ ,০২টি গাছি দা, ০১টি হাতুড়ি ,বাজি ফুটানোর যন্ত্র ও ০১টি খাতা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে শরনখোলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category