• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো’র গাফিলতি সাংবাদিক দেখে ভো দৌড়

দিনকাল বিডি ২৪ / ২৭৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
সাংবাদিক দেখে ভো দৌড় দিয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মনিটরিং কর্মকর্তা ও সুখি মানুষের কর্তা ব্যক্তিরা । ঘটনাটি ঘটেছে ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ডেমা উপানুষ্টানিক শিখন কেন্দ্রে ।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচ ডঃ মোঃ আবুল কালাম আজাদ গত ২১ সেপ্টেম্বর এক পত্রে বাগেরহাট জেলার আট উপজেলায় সুখী মানুষ এর কার্যক্রম মনিটরিংএর জন্য ৮ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। পত্র অনুযায়ী মোঃ বুলবুল হোসাইন কে বাগেরহাট সদর উপজেলায় দায়িত্ব দেওয়া হয় । ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ডেমা দারুল কোরআন কাওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ভিতর স্থাপিত ডেমা উপানুষ্টানিক শিখন কেন্দ্রে বাগেরহাটের কর্মরত কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ভিতর কেন্দ্রে যায় এসময় মনিটরিং টিমের সদস্য মোঃ বুলবুল হোসাইন , সুখী মানুষের সুপার ভাইজার ফেরদৌস পারভেজ, সুপার ভাইজার মোঃ মিরাজুল ইসলাম ঐ কেন্দ্রের ভিতর মটোর সাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করে সাংবাদিকদের দেখতে পেয়ে দৌড়ে মটরসাইকেলে চড়ে দ্রুত কাশিমপুর বাজারের দিকে চলে যায় । এসময় এলাকার রুস্তুম নামে এক ব্যক্তি এঘটনা দেখে সাংবাদিকদের কাছে বিষয়টি জানতে চায় ওনারা ত ভিজিটে আইছে আপনাদের দেখে পালিয়ে গেল কেন ? । সেখানে দাড়িয়ে থাকা এই শিখন কেন্দ্রের সিএমসি ( সেন্টার ম্যানেজমেন্ট) কমিটির সভাপতি শেখ কামাল হোসেন বলেন ১৮ মাসে একটিও সভা হয়নি আমার কাছ থেকে ৩/৪টি রেজুলেসেনে বাড়ী থেকে স্বাক্ষর নিয়ে আসছে ।
উল্লেখ্য শিক্ষনকেন্দ্রের অনেক অনিয়ম থাকার কারনে সাংবাদিকদের দেখে দৌড়ে পালিয়ে যায় মনিটরিং টিম । এসময় এলাকার এনায়েত হোসেন বলেন, ভিজিটের আগে এরা আস পাশের বিভিন্ন বিদ্যালয় থেকে ছ্ত্র ছাত্রী এনে ভিজিট করায় । সাংবাদিকদের সামনে ভিজিট করলে সব তথ্য বেরিয়ে আসবে তাই সাংবাদিক দেখে দৌড়ে পালিয়েছে ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category