• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ , আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ০৭ সেপ্টেম্বর শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয় কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স। বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৫৭১ এবং ৫৭২ তম এই কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

কোর্সটি উদ্বোধন করেনবাগেরহাট পিটিআইএর সুপারিন্টেন্ডেন্ট মোঃ নাজমুল হক ।

কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডমেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৫৭১তম কোর্সের কোর্স লিডার ছিলেন শেখ হায়দার আলী বাবু, এলটি, প্রশিক্ষক হিসাবে আরো ছিলেন এ কে এম শফিক সোহাগ,এ এলটি, অজয় বিশ্বাস, এএলটি, সিরাজুল ইসলাম এ এলটি , ৫৭২-তম কোর্সের কোর্স লিডার ছিলেন মোঃ আসাদুল কবীর,এলটি। প্রশিক্ষক হিসাবে আরো ছিলেন মোঃ গোলাম ফারুক, এএলটি, সেখ সাকির হোসেন উডব্যাজার ও মোঃ সোহরাব হোসেন, উডব্যাজার ।

দুটি ওরিয়েন্টেশন কোর্সে মোট ৯০ জন বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের হাতে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category