• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে গনমাধ্যমকর্মীদের সাথে সমাজ কল্যান সচিবের মতবিনিময়

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেণ সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়।

সভায় বক্তব্য দেন, সচিব ড. ফরিদুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান,বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাংবাদিক ইয়ামিন আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মহিউদ্দিন বলেন, সমাজ সেবা মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে। সেই সাথে দেশের মানুষের উন্নয়নে কাজ করে এই মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর।

বাগেরহাটে থাকা সমাজ কল্যান মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, বাগেরহাটে সামজ কল্যান মন্ত্রণালয়ের বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মান উন্নয়নে আমাদের নানা পরিকল্পনা রয়েছে। এছাড়া বাগেরহাট সরকারি শিশু পরিবার, সরকারি শিশু সদনসহ সমাজ কল্যান মন্ত্রণালয়ের জনবল সংকট পূরণের আশ্বাস দেন এই কর্মকর্তা। এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গন মাধ্যমে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category