বাগেরহাট প্রতিনিধি।।
‘আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ”এই প্রতিপাদ্যে বাগেরহাটে জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রাশাসনের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পূনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৬০ সালে ১ মার্চ তৎকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালে বীমা আইন সংশোধন করে বীমা শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেন। বঙ্গবন্ধুর কর্মজীবনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই দিন জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জোনাল ম্যানেজার অনিমেষ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আব্দুল হক, মেঘনা লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি দুর্গারানী, পপুলার লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি রুহুল আমিন, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি নাসিমা খান, রুপালি লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি সুমন খান, আলফা লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আবু বক্কর, মেহেদী হাসান পারভেজ, ডেলটা লাইফ ইন্সুরেন্স ইন্সুরেন্সের প্রতিনিধি হেমায়েত হোসেন, সাধারণ বিমা লাইফ ইন্সুরেন্স প্রতিনিধি সাকির হোসেন সহ বিভিন্ন দাফতরিক কর্মকর্তা বৃন্দ।#