• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে টাইফয়েড টিকাদান নিয়ে গণমাধ্যম কর্মীদের কর্মশালা

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (29, 0);aec_lux: 243.09521;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 39;

বাগেরহাট প্রতিনিধি ||

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় বাগেরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য এক জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। প্রধান কর্মশালায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।

এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমকে ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। এজন্য সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সংবাদকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

কর্মশালায় টাইফয়েড রোগের ঝুঁকি, প্রতিরোধ ব্যবস্থা এবং ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে আগামী টিকাদান ক্যাম্পেইনকে আরও সফল করতে করণীয় নির্ধারণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের উদ্যোগী প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে টাইফয়েড টিকা গ্রহণে আগ্রহী হবেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category