• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মহাসড়ক থেকে ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার ভোরে (২১ ফেব্রুয়ারি ) বাগেরহাট-খুলনা মহাড়কের সদর উপজেলার যৌখালী ব্রিজ এলাকায় থেকে এদের আটক করে পুলিশ। এসময়, ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক, একটি গ্রিল, তালা কাটার , একটি রাম দা ,চাপাটি , ছুরি,রড,লাঠি, পাথর ও রশি জব্দ করে পুলিশ সদস্যরা।

আটককৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মোঃ শরাফত আলীর ছেলে মোঃ আজাহারুল ইসলাম আজাহার ( ৩১), সিরাজগঞ্জ জেলার জেনাকিগাতি গ্রামের ফজলার রহমানের ছেলে ছামিদুল ইসলাম (৩২), সিরাজগঞ্জ জেলার পাইক পাড়া গ্রামের আঃ হাকিমের ছেলে আঃ রেজ্জাক মন্ডল (৩৭), কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের (মৃত) সেকেন্দার বেপারীর ছেলে আব্দুল রহিম (৩৬) এবং বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের শামীম আহসান খান মিলনের ছেলে মঈন খান অনি (২৪)। বাগেরহাটের মঈন খান অনির আমন্ত্রণে এসব ডাকাত দল বাগেরহাটে আসেন। অনেক বড় ডাকাতি এবং অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিল তাদের।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বাগেরহাট-খুলনা মহাসড়ক দিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক বাগেরহাট শহরের দিকে আসছিল। যৌখালি নামক স্থানে থাকা পুলিশের চেকপোস্ট থেকে ট্রাকটিকে থামানো হয়। জিজ্ঞাসাবাদ ও তল্যাসি করতে চাইলে ট্রাকে থাকারা পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। পরে তাদের ট্রাক তল্লাশী চালিয়ে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তাদের ব্যবহৃত ট্রাকটিতে কোন নিবন্ধন নাম্বার ছিল না। মবিল ও কালো রং দিয়ে নিবন্ধন নাম্বার ঢেকে দেওয়া হয়েছিল।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটে আসার বিষয়টি স্বীকার করেছে। বাগেরহাটের বাসিন্দা অনির আমন্ত্রণে ও পরামর্শে তারা বাগেরহাটে এসেছেন। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category