বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিবাহের চারদিন পর খুন হলেন মোহাম্মাদ আলী খাঁন নামে (৭৫) বছরের এক বৃদ্ধ। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শরণখোলা রউপজেলার খোন্তাকাটা গ্রামের নিজ বাড়ির সামনে নৃশংসভাবে খুন হন তিনি। তার চার ছেলে ও দুই মেয়ে । এদের মধ্যে বড় ছেলে মশিউর রহমান খাঁনের সাথেই মেহাম্মাদ আলী খাঁন থাকতেন। স্ত্রী অক্ষম বলে গত মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় মোহম্মাদ আলী খাঁন দ্বিতীয় বিবাহ করে বাড়িতে নিয়ে আসেন।
এরপর থেকেই তার মেজো ছেলে রফিকুল ইসলাম খাঁন মোহাম্মাদ আলীর সাথে ঝগড়া শুরু করেন এবং মেরে ফেলার হুমকি দেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে কে বা কাহারা কুপিয়ে হত্যা করে ফেলে যায়। ঘটনার পর থেকেই নিহত মোহাম্মাদ খাঁনের দুই ছেলে রফিকুল ও মোস্তাফিজ খাঁন পলাতক রয়েছে। ঘাতকদের আটকের চেষ্টা করছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ।
ইউপি সদস্য আসাদুজ্জামান মিলনসহ এলাকাবাসী ধারনা করছেন, বাবা চার দিন আগে বিয়ে করে সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে ১৫ শতক জমি লিখে দেওয়ায় এমন হত্যাকান্ড ঘটিয়ে পালিয়েছে রফিকুল ও মোস্তাফিজ।
এ হত্যার ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরণখোলা,মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও শরণখোলা থানার ওসি কামরুজ্জামান খাঁন।