• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে পুষ্টি-সুশাসন সাংবাদিকতা বিষয়ে তিনদিনব্যাপি প্রশিক্ষণশুরু

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
পুষ্টি সুশাসন সাংবাদিকতা বিষয়ে বাগেরহাটে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) সকালে ধানসিঁড়ি মিলনায়তনে গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি’র আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এসময় বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকশী, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, ওয়ার্ল্ড ওয়াইডের এ্যাডভোকেসি স্পেশালিষ্ট রুমানা শারমিন, নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম, রুপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর খালেদা হোসাইন মুন, এ্যাডভোকোসি এবং সিএসও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহমেদ টংকার, সমষ্টি’র পরিচালক ( গবেষণা ও প্রশিক্ষণ) রেজাউল করিমসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের সহকারী পরিচালক ডা. ফজলে রাব্বী, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কনসোর্টিয়াম প্রোগ্রাম ম্যানেজার ইমরানুল হক, সমষ্টি’র পরিচালক মীর মাশরুর জামান।
তিনদিন ব্যাপি প্রশিক্ষণে পুষ্টি সুশাসন, বাংলাদেশে পুষ্টি সুশাসন পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং উত্তোরনের উপায়, পুষ্টি সুশাসন শক্তিশালী করতে সাংবাদিকদের কলাকৌশল, মাঠ পর্যায়ে পুষ্টি বিষয়ক রিপোর্টিং কৌশল, ভবিষ্যতে রিপোর্টিং পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সুইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়টার এইড, রুপান্তর ও জেজেএসের সহযোগিতায় অনুষ্ঠিত তিদন ব্যাপি এই কর্মশালায় বাগেরহাটে কর্মরত ২৫ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category